ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:০৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

শ্রীলঙ্কায় হামলার মূল সন্দেহভাজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কায় রোববারের ভয়াবহ হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জাহরান হাশিম হোটেলে বোমা হামলায় মারা গেছেন। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

স্থানীয় একটি চরমপন্থী গ্রুপের ওই নেতা জাহরানের দিকে ইঙ্গিত করে সিরিসেনা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আমাকে যা বলেছে তাতে সাংরি-লা হোটেলে হামলার সময় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বিলাসবহুল হোটেলে হামলায় নেতৃত্ব নেন জাহরান এবং তার সঙ্গে দ্বিতীয় বোমা হামলাকারী ছিল। ওই হামলাকারীকে শুধু ‘ইলহাম’ নামে চিহ্নিত করেন সিরিসেনা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, জাহরানের মৃত্যুর খবর সেনাবাহিনী গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেছে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ঘেঁটেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববারের ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) ভিডিও প্রকাশ করার পর জাহরানের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

জাহরান ন্যাশনাল তৌহিদ জামাত গ্রুপের নেতৃত্বে ছিলেন এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক ৪০ বছর বয়সী এই জঙ্গিকে খুঁজতে মরিয়া হয়ে অভিযান শুরু করে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, রোববারের ভয়াবহ ওই হামলায় ২৫৩ জন ব্যক্তি নিহত হয়। ওইদিন তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় আরও চার শতাধিক ব্যক্তি আহত হয়।

-জেডসি