ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০২:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ এএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।  পুরোনো ছবি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। পুরোনো ছবি

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। 

সোমবার টুইট বার্তায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি।

মিয়া সেপ্পো লিখেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত।’

তিনি আরও লিখেন, ‘আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’ 

এ ছাড়া বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া সেপ্পো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বসতভিটা। এসব ঘটনায় বিদেশি কুটনীতিকদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

+টুটুল