সংবিধান মেনে ভেনিজুয়েলায় রুশ সেনা : মারিয়া জাখারোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভেনিজুয়েলায় রুশ সেনা এবং দু’টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধ ভাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ।
ভেনিজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে কোনো কোনো খবরে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে মন্তব্য করার জন্য সংবাদ মাধ্যমের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
গত শনিবার দেশটিতে রুশ মালামালসহ প্রায় একশ সেনা, আইএল-৬২ এবং এএন-১২৪ বিমান পাঠিয়েছে রাশিয়া। এ দুই বিমান প্রায় ৩৫টন মালামাল বহন নিয়ে গেছে।
২০০১ সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এ সব রুশ সেনা এবং মালামাল ভেনিজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেয়ার দরকারও নেই।
এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনিজুয়েলা উভয়পক্ষ এর আগে অনুমোদন করেছে কাজেই এ নিয়ে ভেনিজুয়েলার জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই।
ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনাকে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন উসকানি বলে অভিহিত করেছেন। গত দুই মাসে ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে রাশিয়া মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়। এছাড়া দেশটিতে সেনা এবং মালামাল পাঠায় রাশিয়া।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











