ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৪৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

সংসদ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার (১৪ নভেম্বর) বসছে চলতি সংসদের ১৫তম অধিবেশন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।

অধিবেশনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহিঃ সাক্ষ্য বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, বয়লার বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ এবং মহাসড়ক বিল-২০২১সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাস হবে।

এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচি থাকছে অধিবেশনে।