ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৭:৫৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

সংসদ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আজ বিকেলে শুরু হতে যাচ্ছে। রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে।

এর আগে, বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। তবে ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ২০তম অধিবেশনে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল এবং জাকাত তহবিল ব্যবস্থাপনা বিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ অগাস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৫টির উত্তর দেন। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।