সংসদ সদস্য অধ্যাপক মাসুদা রশিদ আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী। পুরোনো ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই।
আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদা এম রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’
অপর এক শোক বার্তায় মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




