‘সংসদে তিন প্রজন্ম’ বইটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শহীদ এম মনসুর আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অনুসরণযোগ্য। মনসুর আলী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর। বঙ্গবন্ধু হত্যার পর আপোষহীন অকুতোভয় এ সংগ্রামী সৈনিক অকাতরে জীবন উৎসর্গ করে নীতি ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনিসহ তার পরবর্তী দু’প্রজন্মের জাতীয় সংসদে অবদান নিয়ে সংকলিত ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সম্পাদিত ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সভাপতি এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ঠান্ডু, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
স্পিকার বলেন, শহীদ এম মনসুর আলীর দর্শন ও আদর্শকে ধারণ করে পিতার পথ অনুসরণ করে মোহাম্মদ নাসিমও জনগণের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন। তিনি বলেন, নাসিম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন বহুবার - তবুও নীতি আদর্শ থেকে তিনি বিচ্যূত হননি। মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় তরুণ সংসদ সদস্য হিসেবে তার প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থটি সংসদীয় রীতি নীতি ও বিতর্কের ধরন সম্পর্কে জানতে তরুণ ও ভবিষ্যত সংসদ সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ সময়ে তিনি প্রবীণ রাজনীতিবিদদের বই রচনায় অধিক আগ্রহী হওয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযদ্ধে শহীদ, ’৭৫-এ বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদ, জেলাখানায় শহীদ জাতীয় চার নেতা এবং গতকাল প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাতা মরহুম ফজিলাতুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, বুদ্ধিজীবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











