ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৯:০২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

সংসদের সংরক্ষিত নারী আসনে জামানত বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জামানতের অর্থ নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। একইসাথে শূন্য আসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনের প্রয়োজন ছিলো। সংবিধানে নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। নির্বাচনী আইনে এখনো ৪৫টি আছে। তাই আইনের ৪৫ থেকে ৫০টি করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনে নির্বাচনের সময় ছিলো ৪৫ দিন। সাধারণ আসনে নির্বাচনের সময় ৯০ দিন। সেটার অনুরূপ করা হয়েছে।

অন্যদিকে নারী আসনে প্রার্থীদের ১০ হাজার টাকা জামানত ছিলো। সাধারণ আসনের মতো ২০ হাজার করার প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাশ হবে। আইনটি পাশ না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আলোচ্যসূচির বিবিধ বিষয়ে ইভিএম বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করবো।