সংসদের ১৬তম প্রথম অধিবেশন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
চলমান একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এই অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।
এটি সংসদের শীতকালীন অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
রোববার অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যতদূর সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।
করোনাকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সবার করোনা টেস্ট করাতে হবে। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (যদিও তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন), সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।
এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











