ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৪৪:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।

এর আগে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীনভাবে অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদকে। আজ বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়েছেন তারা।

এদিকে ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় বাদামতলায় পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।