সততা নিয়ে গবেষণায় বিজ্ঞানীর অসততা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সততা নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের হার্ভাডের প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সেসকা জিনোর গবেষণায় তথ্য জালিয়াতির অভিযোগ উঠেছে।
আচরণ গবেষক অধ্যাপক জিনোর বেশ কয়েকটি গবেষণায় জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি ওই সব গবেষণায় সহলেখক হিসেবে কাজ করেছেন। গত ১৬ বছর জিনোর ১৩৫টি গবেষণা প্রকাশিত হয়েছে।
জিনোর দলের তিন গবেষক তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ এনেছেন। এই অভিযোগ ওঠার পর ছুটিতে গেছেন জিনো।
২০১২ সালে প্রকাশিত একটি গবেষণার তথ্য জালিয়াতি নিয়ে অভিযোগ করেন জিনোর গবেষণা দলের সদস্য হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যক্ষ ম্যাক্স ব্যাজারম্যান।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওই গবেষণার জালিয়াতির প্রমাণসহ ১৪ পৃষ্ঠার একটি ডকুমেন্ট প্রকাশ করে।
গত দুই বছর আগে অন্যান্য গবেষকরা ২০১২ সালে প্রকাশিত ওই গবেষণা নিয়ে প্রশ্ন তোলে।
এছাড়া আচরণ নিয়ে গবেষণাকারীদের ব্লগ সাইট ডাটাকোলাডাতেও জিনোর তথ্য জালিয়াতির বিষয়টি নিয়ে একাধিক তথ্য প্রকাশিত হয়।
ওই ব্লগের লেখকরা বলেন, আমরা এক দশকেরও বেশি সময় ধরে প্রকাশিত গবেষণায় জালিয়াতির প্রমাণ খুঁজে পেয়েছি, যার মধ্যে সম্প্রতি প্রকাশিত গবেষণাও রয়েছে। আমরা বিশ্বাস করি জিনোর অনেক গবেষণাতেই হয়তো ভুয়া তথ্য দেয়া হয়েছে।
জিনো ৪০ বছরের কম বয়সী শীর্ষ ৪০ ব্যবসায়িক বিভাগের অধ্যাপকদের একজন এবং তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, দ্য ক্রনিকল অব হায়ার এডুকেশন
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






