সনজীদা খাতুনের ৮৮তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
বাঙালি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, ছায়ানটের সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী অধ্যাপক সনজীদা খাতুনের ৮৮তম জন্মদিন আজ। ১৯৩২ সালের ৪ এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও সংস্কৃতি ব্যক্তিত্ব ড. কাজী মোতাহার হোসেনের কন্যা। তার মায়ের নাম সাজেদা বেগম।
ভাষা আন্দোলনে সহযোগ, রবীন্দ্র-শতবর্ষ উদযাপন, বটমূলে বাংলা বর্ষবরণের আয়োজন ইত্যাদির মাধ্যমে বাঙালিত্বের দৃঢ় ভিত গঠনে সনজীদা খাতুনের অবদান অবিস্মরণীয়।
ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই বেড়ে উঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দেন।
তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। ১৯৬১ সালে স্বামী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাংবাদিক ওয়াহিদুল হকের সাথে ছায়ানট প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মধ্যদিয়ে ষাট দশক থেকে সঙ্গীত ও বাঙালি সংস্কৃতি জাগরণের আন্দোলনে কাজ করে যাচ্ছেন।
দেশ স্বাধীনের পর ছায়ানটের মাধ্যমে সারাদেশে সঙ্গীত ও সংস্কৃতি কর্ম ছড়িয়ে দেন। রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ গঠন করেন। তিনি এই সংগঠনের সভাপতি। সঙ্গীত, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সনজীদা খাতুনের বেশ কিছু গ্রন্থ প্রকাশ হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসঙ্গীতের ভাসম্পদ, ধ্বনি থেকে কবিতা, রবীন্দ্রনাথ: তাঁর আকাশ ভরা কোলে, নজরুল-মানস, রবীন্দ্র কবিতার গহনে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, প্রভাতবেলার মেঘরৌদ্র, শান্তিনিকেতনের দিনগুলি।
সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ ভূমিকা এবং অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র-পুরস্কার, বিশ্বভারতীর দেশিকোত্তম সম্মাননায় ভূষিত হন।
সনজিদা খাতুন ভাষা আন্দোলন থেকে শুরু করে তার জীবনের পুরো সময়ই কাটিয়েছেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোক সঙ্গীত প্রসারের জন্য। ১৯৬২ সালে রবীন্দ্র সঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানী সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে আন্দোলন হয়, তাতে তিনি নেতৃত্ব দেন। ছায়ানট প্রতিষ্ঠা করে সঙ্গীত ও সংস্কৃতির উন্নয়নেই তিনি বেশি সময় কাটান।
-জেডসি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস

