ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৭:২০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

সন্ত্রাস দমনে প্রয়োজন সদিচ্ছা ও পদক্ষেপ: রাবাব ফাতিমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, কার্যকরভাবে সন্ত্রাস দমনে প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সময়োপযোগী পদক্ষেপ। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্প, অটল প্রতিশ্রুতি ও সময়োপযোগী পদক্ষেপের ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে। 
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন ১৩৭৩ এর ২০ বছরপূর্তি এবং নিরাপত্তা পরিষদ সন্ত্রাস দমন কমিটির প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
সন্ত্রাসবাদ এবং এর যে কোনো ধরন বা রূপের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরুলে¬খ করে  স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে যুক্ত। সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, সন্ত্রাসবাদে অর্থায়নসহ এধরনের যেকোনো হুমকি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সকল আইন প্রণয়ন এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এসময় তিনি যুক্তরাষ্ট্রে ৯/১১ এর সন্ত্রাসী হামলাসহ বিশ্বব্যাপী সকল সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে বাংলাদেশের একাত্বতা প্রকাশের কথাও উল্লে¬খ করেন।
রেজুলেশন ১৩৭৩ এর কার্যকর বাস্তবায়নে রাষ্ট্রদূত ফাতিমা সক্ষমতার ঘাটতি, সকল স্তরে কার্যকর আন্ত:সীমান্ত সহযোগিতা, দেশগুলোর মধ্যে অপারেশনাল তথ্যের নির্বিঘœ আদান-প্রদান এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল কারণগুলো মোকাবিলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 
তিনি এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সদস্য দেশগুলোর মধ্যে জোরালো সহযোগিতার আহ্বান জানান।