ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:১৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

সন্ধ্যায় নৈশভোজে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন।

 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বাংলাদেশ সফর উপলক্ষে তার সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নৈশভোজের আয়োজন করেছেন।  শনিবার বঙ্গভবন সূত্র এই তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানাবেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গভবনের দরবার হলে এক নৈশভোজে অংশ নেবেন তারা।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ইন্দোনশেয়িার রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে দুই নেতার বৈঠক হবে।

 

প্রসঙ্গত, দুই দিনের সফরে আজ বিকেলে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তিনি কক্সবাজারও সফর করবেন বলে জানা গেছে।

 

এই বিভাগের জনপ্রিয়