সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের ঐশ্বর্যশালী দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটির সরকারি দপ্তরগুলোর জন্য নতুন কর্ম সপ্তাহ গ্রহণ করতে যাচ্ছে। ২০২২ সালে ১ জানুয়ারি থেকে দেশটির সরকারি অফিস-আদালত সপ্তাহে সাড়ে চারদিন সক্রিয় থাকবে। এটা বাস্তবায়ন হলে ছুটির দিন হবে শুক্রবার বিকাল থেকে রোববার পর্যন্ত।
মঙ্গলবার দেশটির ওয়াম (ডব্লিউএএম) নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর সময়সূচির সঙ্গে তাল মেলাতে সংযুক্ত আরব এই নিয়ম অনুসরণ করতে যাচ্ছে।
আমিরাতে এখন শুক্র ও শনিবার ছুটির দিন হিসেবে পালন করা হয়। এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও একই নিয়ম অনুসরণ করা হয়।
আবু ধাবির সরকারি গণমাধ্যম অফিস বলছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক এবং ব্যবসা সেক্টরে বৈশ্বিক প্রতিযোগিতার ভিশন রয়েছে।দেশটি বৈশ্বিক উন্নতির সঙ্গে তাল মেলাতে বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করছে।
আমিরাতের নতুন মডেল অনুসারে, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮ ঘণ্টা অফিস করতে হবে। আর শুক্রবার সাড়ে চার ঘণ্টা কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সহজ কাজের সুযোগ তথা বাড়িতে বসেও কাজের সুযোগ থাকবে।
দেশটিতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে বেলা ১টা ১৫ মিনিটে।
মুসলিম প্রধান দেশগুলোতে সাধারণত সপ্তাহের শুক্রবার ছুটির দিন হিসেবে পালন করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের কিছু দেশে শুক্রবারের নামাজ শেষ হওয়ার আগে দোকান খুলতেও নিষেধাজ্ঞা রয়েছে।
তবে বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই নিয়ম প্রযোজ্য হবে কী না খবরে সেটা বলা হয়নি। আগামী দিনগুলোতে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











