সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ৬ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে ছাত্রলীগ। এরই অংশ হিসেবে আজ সোমবার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ।
গতকাল রোববার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এসময় তিনি বলেন, এই কর্মসূচি শুধু ছাত্রলীগের নয়, দেশের ৫ কোটি শিক্ষার্থীর কর্মসূচি। পরে ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সবার মুক্তির আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও মনে করিয়ে দেন ইসরাইলের নিপীড়নের কথা। বলেন, সোমবার সকাল ঠিক ১১টায় সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ। এসময় এক সুরে নেতাকর্মীরা উচ্চারণ করবে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে’।
দলটির অন্য নেতারাও ফিলিস্তিনের পক্ষ নেয়ায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের নিন্দা জানান। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের স্বপক্ষে যে ঐতিহাসিক অবস্থান সেটার কথাও মনে করিয়ে দেন সংগঠনটির নেতারা।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

