সব সীমা পার করেছেন মমতা: সুষমা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ৮ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচন ঘিরে একে ক্ষমতাসীণ বিজেপি ও বিরোধীদলগুলোর নেতাদের পাল্টপাল্টি আক্রমণ থেমে নেই। এই ভোটের মৌসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম প্রধান বিরোধী হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে বারবার একে অপরকে প্রচ্ছন হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তবে এবার মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী সুষমা স্বরাজ। মমতাকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনি সব সীমা পার করে গিয়েছেন’।
ভোটপ্রচারে প্রায় প্রতিদিন প্রচারে যাচ্ছেন মমতা। আর বিভিন্নভাবে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করছেন তিনি।
মঙ্গলবার মোদিকে গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলেও খোঁচা দেন তিনি। রাজ্যে এসে বারবার তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে কথা বলেন মোদি। আর তারই জবাবে মমতার এই আক্রমণ।
এরপরই টুইট করে মমতাকে কড়া জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাম্প্রতিককালে এভাবে মমতাকে আক্রমণ করার নজির নেই সুষমার। টুইটে তিনি লেখেন, ‘মমতা জি, আপনি সব সীমা পার করে গিয়েছেন। আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আর মোদিজি দেশের প্রধানমন্ত্রী। কাল আপনাকে ওনার সঙ্গে কথা বলতে হতে পারে।’ মমতাকে হুঁশিয়ারি দিতে গিয়ে উর্দু কবি বশির বদরের লেখা দুটি লাইনের কথা উল্লেখ করেন তিনি। যার বাংলা মানে হয়, ‘শত্রুতা যত ইচ্ছা করুন। কিন্তু একটাই কথা, যদি কখনও বন্ধুত্ব করতে হয়, তখন যেন লজ্জায় পড়তে না হয়।’
মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দুর্যোগ৷ বাংলায় কতবার বন্যা হয়েছে, তবু কোনোদিন বাংলামুখো হয়নি। কোনওদিন টিকি পাওয়া যায়নি আর এখন বসন্তের কোকিল হয়ে এসেছে, বলছে মিত্রোঁ ভোট দে দো, কেন ভোট দেবে?’
এর আগে মমতা ফণী নিয়ে মোদীর বৈঠকে যেতে অস্বীকার করেন মমতা। বলেন, ‘উনি এক্সপায়ারি প্রধানমন্ত্রী। ওনার সঙ্গে মঞ্চ ভাগ করতে চাই না’।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











