সবচেয়ে ছোট ফোরজি স্মার্টফোন বাজারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
স্মার্টফোনের আকার বিগত এক দশকে অনেকটা বেড়েছে। এখন চাইলেও ছোট মাপের স্মার্টফোন কেনা যায় না। প্রায় সব স্মার্টফোনের সাইজ আগের থেকে অনেকটা বেড়েছে। তবে, মাত্র তিন ইঞ্চি ডিসপ্লেসহ ফোরজি ফোন বাজারে এসেছে। ছোট আকারের স্মার্টফোন ব্যবহার করতে চাইলে পছন্দের তালিকায় সবার আগে থাকতে পারে এই ফোন। চলুন দেখে নেওয়া যাক এ ফোনে যেসব সুবিধা পাওয়া যাবে।
ইউনিহার্টজ জেলি-২-তে চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, এটাই বিশ্বের সবচেয়ে ছোট ফোরজি স্মার্টফোন। আকারে ছোট হলেও ফিচারে কোনো রকম আপস করা হয়নি। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, শক্তিশালী প্রসেসর, এনএফসি, জিপিএস, ১২৮ জিবি স্টোরেজ।
ইউনিহার্টজের ওয়েবসাইটে বলা হয়েছে, অনেকেই রয়েছেন যারা বড় স্মার্টফোন ব্যবহার পছন্দ করেন না। কিন্তু উপায় না থাকার কারণে ব্যবহারে বাধ্য হন। তাদের কথা মাথায় রেখেই ছোট্ট এই ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনের দুর্দান্ত ডিসপ্লেতে ডিডিও দেখার সঙ্গেই ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। থাকছে কালারফুল শার্প ডিসপ্লে।
ডিসপ্লে
এই ফোনে রয়েছে ৩ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪৮০x৮৫৪ রেজুলেশন পাওয়া যাবে। থাকছে ডুয়াল সিম স্ট্যান্ডবাই সাপোর্ট। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এছাড়াও পাবেন এফএম রেডিও।
ইনফ্রারেড রিমোট
এ ফোন কিনলে আর সব ডিভাইস কন্ট্রোল করার জন্য পৃথক রিমোট রাখার প্রয়োজন হবে না। ফোনটিতে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার। যার মাধ্যমে ফোন থেকেই বাড়ির যেকোনো অ্যাপলায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে।
অপারেটিং সিস্টেম
এই ফোনে চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ ইনস্টল করা যাবে জলি-২ ফোনে। থাকছে ইউএফএস ২.১ স্টোরেজ। থাকছে একটি স্পিকার। এছাড়াও রয়েছে হেডফোন জ্যাক।
ব্যাটারি ও প্রসেসর
ইউনিহার্টজ জেলি ২-তে থাকছে ২ হাজার এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, সারা দিন ব্যবহারেও ফোনের ব্যাটারি শেষ হবে না। এই ফোনে রয়েছে গ্লোবাল এলটিই সাপোর্ট। অর্থাৎ বিশ্বের যেকোনো দেশে এই ফোনে ফোরজি নেটওয়ার্ক পাওয়া যাবে। ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট। অক্টা-কোর ২.০ জিএইচজেড এই প্রসেসরের সঙ্গে থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
ক্যামেরা
বিশ্বের সবথেকে ছোট ফোরজি ফোনে রয়েছে ১৬ মেগা 16 মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। সবুজ রঙে এই ফোন কেনা যাবে।
কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি সাপোর্ট। এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই হটস্পট সাপোর্ট থাকছে। লোকেশন ট্র্যাকিংয়ের জন্য রয়েছে জিপিএস, বেইদু ও গ্লোনাস। রয়েছে ইনফ্রারেড পোর্ট। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে ইইউএসবি টাইপ সি পোর্ট।
বাক্সে যা যা পাবেন
এই ফোন কিনলে বাক্সের মধ্যে ফোন ছাড়া পাবেন একটি কেস, স্ক্রিন প্রোটেকটর, ইইউএসবি টাইপ সি পোর্ট, ওয়্যারিন্টি কার্ড, সিম ইজেকটর টুল, চার্জর, ইউজার গাইড।
দাম
বিশ্বের সবথেকে ছোট ফোরজি ফোনের দাম ১৯৯ মার্কিন ডলার (প্রায় ২০ হাজার টাকা)। আপাতত যুক্তরাষ্ট্রে এ ফোন বিক্রি হচ্ছে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে ইউনিহার্টজ জলি ২।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল

