সবজির বাজার অস্থির, অধিকাংশ পণ্যের দামবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
আজও নিত্যপণ্যের বাজার গরম। ভোক্তাদের জন্য কোনো স্বস্তির খবর নেই। কয়েক সপ্তাহ ধরেই সবজির বাজারে অস্থিরতা চলছে, আর দাম কমার পরিবর্তে আরও বেড়েছে ব্রয়লার মুরগির। চাল, মাছ, শাক-ডালসহ প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু ছাড়া বেশিরভাগ সবজি ও নিত্যপণ্যের দাম এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। গত দুই সপ্তাহে মাছ, শাক, ডাল, আটা, ময়দা ও চা পাতার দাম বেড়েছে।
মুরগি ও ডিমের বাজার: সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০–২০ টাকা বেড়ে ১৮০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল ১৭০–১৮০ টাকা। কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা বলেন, ‘সবজি-মাছের চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে ২০০ টাকা পর্যন্ত মুরগির দাম স্বাভাবিক।’
অন্যদিকে, ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে। সরবরাহ বাড়ায় এলাকাভেদে প্রতি ডজন ডিমের দাম ৫–১০ টাকা কমেছে। আগে যেখানে লাল ডিম বিক্রি হচ্ছিল ১৫০ টাকায়, এখন তা নেমে এসেছে ১৪০ টাকায়। তবে কিছু দোকানে এখনো এক হালি ডিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজার: সবজির দামে অস্থিরতা আরও বেড়েছে। বর্তমানে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া কঠিন। বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০–১৪০ টাকা কেজি দরে। বরবটি, করলা, চিচিঙ্গা, কচুর লতি ১০০–১২০ টাকায়, ধুন্দল ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গা, পটল ও ঢ্যাঁড়সও ৮০ টাকার আশেপাশে।
তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল আছে। ঢাকার বাজারে আলু ২৫–৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতি কেজি ৩৫–৪০ টাকা। শাকের বাজারও চড়া। লাল শাক, কলমি ও হেলেঞ্চা বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ২০ টাকায়, আর পুইশাকের দাম প্রতি আঁটিতে ৪০–৫০ টাকা।
চালের বাজার: চালের দাম এখনো ভোক্তাদের জন্য চাপের। মিনিকেট চালের দাম মানভেদে ৭২–৮৫ টাকা কেজি। নাজিরশাইল চাল ৭৫–৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও গত দুই সপ্তাহে মিনিকেট চালের দাম কিছুটা কমেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








