সবুজে ঘেরা এক দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘ধন অর্জনের চেয়ে জ্ঞান অর্জন উত্তম’, ‘যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত’, ‘বেঁচে থাকতে করো কীর্তি মরলে হবে অমন স্মৃতি’, ‘জ্ঞানীর নিদ্রা মূর্খের ইবাদতের চেয়ে উত্তম’। বড় বড় অক্ষরের এই কথাগুলোই যে কোনো আগত ব্যক্তিকে থমকে দাঁড় করিয়ে দেয়।
কাটা মেহেদী গাছ দিয়ে তৈরি বিদ্যালয়ের প্রধান ফটকে বড় অক্ষরে লেখা রয়েছে ৬৫ নং সাবেক গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান ফটক দিয়েই স্কুল ড্রেস পড়ে ছোট ছোট সোনামনিরা বইয়ের ব্যাগ হাতে নিয়ে দৌড়ে দৌড়ে বিদ্যালয়ে প্রবেশ করে। বিদ্যালয়ের মাঠ ঘেঁষে আরেকটি ফটোক তৈরি করা হয়েছে কাটা মেহেদী গাছের ডগা মোড়ানো, যা দৃষ্টিনন্দন বাগানের ফটক।
ফটক দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে কাটা মেহেদী গাছ দিয়ে তৈরি সুসজ্জিত শহীদ মিনার। জাতীয় পতাকা, শাপলা ফুল, নৌকা, কুঁড়েঘর, ফুলের টপ, আয়না, সোফা সেট, টেবিল, ফুটন্ত লাল টকটকে জবাফুল, গোলাপি জবা, সাদা জবা, কাটা মেহেদী গাছের বিভিন্ন জিনিসপত্র আর ফুলন্ত ফুলের বাগানটি যেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইশারায় ডাকছে। মুগ্ধতায় ভরিয়ে দেয় দর্শনাথীদেরকেও।
বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কম হলেও সুসজ্জিত আর মনোমুগ্ধ বাগানদানি- এই সুসজ্জিত কাটা মেহেদী গাছের বাগানের নেশায় ছুটে আসতে হয় শিক্ষার্থীদের। সবুজে ঘেড়া বিদ্যালয়ের অপরূপ দৃশ্য আর মনোরম পরিবেশ। লেখাপড়ার ফাঁকে বাগানে সময় কাটানো, শিক্ষকের সাথে নিজেরাই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ও পানি ঢালার কাজটি করে থাকে ছাত্রছাত্রীরা।
এমন একটি বিদ্যালয় রয়েছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের সাবেক গুলিয়াড়া গ্রামে। এর নাম ৬৫ নং সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, ছাত্র-ছাত্রীদের মননশীল উন্নয়নের জন্য নিয়মিত খেলাধুলা ও শিক্ষকদের আন্তরিকতায় বিদ্যালয়টি জেলার সেরা বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করতে শুরু করেছে। অনেক দূর দূরন্ত থেকে দর্শনার্থীরা এই বিদ্যালয়ে আসতে শুরু করেছেন। একসময় এই অজপাড়া গ্রামকে অনেকে না চিনলেও এই প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্যতা দেখার জন্যই এখন গ্রামটি পরিচিত হয়ে উঠছে।
১৯৮৯ সালে এই গ্রামের কিছু শিক্ষানুরাগী মানুষ নিজস্ব প্রচেষ্টায় গ্রামের নাম অনুসারে সাবেক গুলিয়াড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এটি স্থাপন করেন। ২০১৩ সালে এই বিদ্যালয়টিকে সরকার জাতীয়করণ করেন। তখন থেকেই এই বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ৬৫ নং সাবেক গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
করোনাকালীন সময়ে সারা দেশের মতো এই বিদ্যালয়টি বন্ধ থাকার সময়েও শোভা বর্ধনের কাজটি করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিজের সন্তানের মতো বিদ্যালয়টিকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার মননশীল চিন্তা-চেতনায় বিদ্যালয়ের মাঠে সংলগ্ন এই বাগানটি এখন অপরূপ সবুজের 'কাটা মেহেদী বাগানের বিদ্যালয়' হিসেবে জেলায় সুপরিচিতি লাভ করেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুক্ত খাতুন, সুমন দাস ও তানিয়ারা বলে, আব্দুল কুদ্দুস স্যারের প্রচেষ্ঠায় আমাদের বিদ্যালয়ের সুনাম ছড়াচ্ছে। আমরাও স্যারের সাথে আমাদের বাগানের পরিচর্চা করি। আমাদের এই বাগান আমরাই পরিষ্কার করি, পানি দেই। গাছ ছাটাইয়ের কাজটি স্যার নিজেই করে থাকেন।
সহকারী শিক্ষক সুধা রানী রায় বলেন, আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস স্যার এই বাগানটি বেশি পরির্চচা করেন থাকেন। স্কুলের এই বাগানটি আলাদাভাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে।
স্থানীয় তহিদুল ইসলাম বলেন, এই ভিন্ন রকমের বাগানের অনুভুতি ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় গ্রাম বাসিদেরকেও কাছে টানে। খাদ্য মানুষের বেঁচে থাকার চাহিদা পূরণ করে, আর বাগান মানুষের মনের চাহিদা পূরণ করে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই বিদ্যালয়ের মাঠে নিজ উদ্যোগে এই কাটা মেহেদী গাছের লতা দিয়ে বিদ্যালটিকে সাজানো চেষ্ঠা করছি। এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যতটুকু পরিচিতি হয়েছে, তার চেয়ে বেশি পরিচিতি লাভ করেছি এই বিদ্যালয়ে বাগান তৈরি করে। কাটা মেহেদী গাছ দিয়ে তৈরি করা শাপলা, পতাকা, শহীদ মিনার, হেলিকাপ্টার আমাদের স্বাধীনতা চিহ্ন বহন করে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

