সমকামী বিয়ের স্বীকৃতি দিল তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
সমকামী বিয়েকে স্বীকৃতি দিয়ে এশিয়ার প্রথম দেশ হিসেবে রেকর্ড গড়ল তাইওয়ান। শুক্রবার তাইপেই শহরের পার্লামেন্টে এই বিল পাশ হয়।এসময় বাইরে ভিড় জমিয়েছিলেন সমকামী যুগলরা। প্রেসিডেন্টের তরফে বিল পাশের বার্তা আসার পরেই উৎসব শুরু করেন তারা।
২০১৭ সালে সমকামী বিবাহকে ছাড়পত্র দিয়েছিল তাইওয়ানের শীর্ষ আদালত। ঐতিহাসিক রায় দিয়েছিল, দেশের যে আইন শুধু নারী-পুরুষের বিবাহকেই বৈধতা দেয়, তা অসাংবিধানিক। কোর্টের নির্দেশ ছিল, দু’সপ্তাহের মধ্যে দেশের আইন বিভাগকে বিশেষ আইন পাশ করে সমকামী বিবাহকে বৈধ বলে ঘোষণা করতে হবে। পরে সেই সময়সীমা বাড়ানো হয় ২০১৯ সালের ২৪ মে পর্যন্ত। গত নভেম্বরে এই সংক্রান্ত বেশ কিছু বিলের খসড়া জমা পড়ে পার্লামেন্টে। তার মধ্যে বাছাই করা তিনটি বিল নিয়ে পার্লামেন্টে ভোট হয় শুক্রবার।
এর মধ্যে একটি বিল সরকারের, বাকি দু’টি বিরোধীদের পেশ করা। তিনটি বিলের মধ্যে একমাত্র সরকারি বিলেই সমকামী সম্পর্ককে ‘বিয়ে’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। বাকি দু’টিতে ‘পারিবারিক বন্ধন’ এর মতো শব্দবন্ধ ব্যবহার করা হলেও বিয়ের কোনও উল্লেখ ছিল না।
এই জয়ে অবশ্য সমকামীদের সংগঠনগুলি পুরোপুরি খুশি নয়। তাদের মতে, বিয়ের স্বীকৃতি মিললেও একটি কাঁটা রয়েই গিয়েছে। শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে তাদের।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











