ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৮:৪৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার কাজ চলছে: স্পিকার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা ও স্বাধীনতা সমুন্নত রেখে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার কাজ চলছে। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ'- শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক  এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

স্পিকার বলেন, বাঙালী জাতি ভাষা ও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে- যা বিশ্বে বিরল। কোনো অনুকম্পা নয় কিংবা কারো দানে নয়, রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির অস্তিত্বকে হুমকির সম্মুখীন করা হয়েছে।   

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। রূপকল্প ২০২১ আজ বাস্তবতা এবং  রূপকল্প ২০৪১ ও বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। পরে তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রেসক্লাবের তিন দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও অনুষ্ঠানের আহবায়ক মোঃ আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।