সম্পদের অর্ধেক দান করে দেবেন ম্যাকেঞ্জি বেজোস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
অ্যামাজনপ্রধান জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস বিবাহবিচ্ছেদ থেকে যে ৩ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ পেয়েছেন, তার অর্ধেক তিনি দান করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
বিবাহবিচ্ছেদের পর ম্যাকেঞ্জি বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের কাতারে চলে আসেন। খবর বিবিসির।
ওয়ারেন বাফেট ও বিল গেটস নিজের সম্পদের অর্ধেক দান করে দেয়ার বিষয়টি প্রথমে চালু করেন।
এ দুজন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তারা নিজেদের সম্পদের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি দান করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের আপসরফা হিসেবে ম্যাকেঞ্জি কোম্পানির ৪ শতাংশ শেয়ার অর্জন করেন। এ বছরের শুরুতে জেফ বেজোস ও ম্যাকেঞ্জি বেজোস দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।
অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী।
তার সম্পদের পরিমাণ এখন ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার। তার থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিল গেটস, যার সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন ডলার।
তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন এক সময় ছিল অনলাইনে পুরনো বই বিক্রির প্রতিষ্ঠান। আর এখন তা শিগগিরই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ট্রিলিয়ন-ডলার কোম্পানি। অর্থাৎ তার মূল্য হবে এক লাখ কোটি ডলার।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পোষা বিড়ালের খাবার থেকে শুরু করে বহুমূল্য ক্যাভিয়ার পর্যন্ত সব কিছুই কেনা যায় অ্যামাজনে।
শুধু তাই নয়, অ্যামাজনের আছে স্ট্রিমিং টিভি, এমন কি নিজস্ব অ্যারোস্পেস কোম্পানি- যাতে শিগগিরই মহাশূন্য ভ্রমণের টিকিট পাওয়া যাবে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











