সম্পর্কে একঘেয়েমি দূর করার দারুণ কৌশল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
‘আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।’ প্রেম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি অনেকের ক্ষেত্রেই সত্য। তবে দীর্ঘ দিন একই সম্পর্কে থাকলে অনেক সময় অনেকের সম্পর্কে দেখা দিতে পারে শীতলতা। যেকোন কাজই দীর্ঘ সময় ধরে করলে দেখা দেয় একঘেয়েমিতা, প্রেমের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটে না।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রেমকে চাঙ্গা রাখতে আকাশকুসুম চিন্তা-ভাবনা নয়, বরং ছোট ছোট কয়েকটি কৌশলই হয়ে উঠতে পারে চাবিকাঠি।
তবে চলুন দেখা নেওয়া যাক ছোট ছোট কৌশলগুলো কী কী-
অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বিরত থেকে সময় দিন পরস্পরকে। ছোটদের মোবাইল আসক্তি কমাতে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু নিজেরা পালন করেন না সেই উপদেশ। জীবনে এমনিতেই কমে এসেছে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ, তার উপর যেটুকু সময় একসঙ্গে থাকবেন, তা-ও যদি কেটে যায় ফোনের পিছনে, তবে অজান্তেই ক্ষতি হতে পারে সম্পর্কের।
নিজেদের জন্য সময় বরাদ্দ করুন আলাদা করে। একসঙ্গে থাকা মানেই কিন্তু কাছাকাছি থাকা নয়। এমন কিছু সময় বার করুন, যা প্রতিদিনের অভ্যস্ত যাপনের মধ্যে পড়ে না। দিনের একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে বসে সারাদিনে কে কী করলেন, তার গল্প করুন। প্রথম প্রথম খুবই সাদামাঠা লাগবে বিষয়টি। কিন্তু দেখবেন, এই একটি অভ্যাস এক দিকে যেমন কাছাকাছি আনবে একে অপরকে, তেমনই কমাবে মানসিক চাপ।
অনেক সময় শারীরিক দূরত্বও মানসিক ব্যবধান বাড়িয়ে দিতে পারে। তাই পারস্পরিক সম্মতির ভিত্তিতে কাছাকাছি আসুন শারীরিক ভাবেও।
সংসারের খরচপাতির হিসেব করুন একসঙ্গে বসে। পরিসংখ্যান বলছে, শতকরা সত্তর শতাংশ দম্পতি ঝগড়া করেন টাকা-পয়সার সমস্যা নিয়ে। অনেক সময় আয় করা মানুষটি অর্থসঙ্কটের কথা গোপন করেন অন্যের কাছে, এতে মানসিক চাপ বাড়ে। শীতল হতে থাকে সম্পর্কও। মুদিখানার খরচ বা আয়কর, সবই জানান সঙ্গীকে। দু’জনে মিলে চেষ্টা করলে অবশ্যই বেরোবে সমাধান।
ভালোবাসার মানুষটিকে বারবার জানান ভালোবাসার কথা। ভালো সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন তার প্রকাশেরও। কোনও কারণ ছাড়াই উপহার কিনে আনুন সঙ্গীর জন্য। খুব দামি কিছু হতে হবে, এমন নয়। ভালোবাসা থাকলে আপাত তুচ্ছ কোনও জিনিসও অমূল্য মনে হতে পারে। পুরনো কোনও ছবি হঠাৎ বাঁধিয়ে আনুন, অফিস থেকে ফেরার পথে কিনে আনুন গোলাপচারা। দেখা করার সময় পৌঁছতে দেরি হয়ে গেলে সঙ্গীর জন্য কিনে নিন পছন্দের চকোলেট। দেখবেন, নিজেদের অজান্তেই কাছাকাছি চলে এসেছেন দু’জনে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








