সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
লোগো
বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।
সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট আদালতে আবেদন করা হয়।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়।
আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম বলেন, সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচার নিশ্চিত করতে নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। যাতে প্রভাবমুক্তভাবে টিভি চ্যানেল চালাতে পারেন, সে জন্য ওই রিট করেন শম্পা রহমান। রুল দিয়ে হাইকোর্ট সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।
কোনো ধরনের হুমকি ও জরবদস্তি আরোপ ছাড়া রিট আবেদনকারীকে (শম্পা রহমান) সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচারের অনুমতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। তথ্য ও সম্প্রচারসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এবং আহমেদ জোবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ






