সরকারি অ্যাম্বুলেন্স মেরামতে ফান্ড দরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
সরকারি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক মেরামত করার জন্য ফান্ড গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স বিতরণের সময় এই তাগিদ দেন। জাপান থেকে আনা সর্বাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিককে। প্রথম ধাপে সাতটি অ্যাম্বুলেন্স আজ দেওয়া হলো। দেশের বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে আরও ৫০০ অ্যাম্বুলেন্স দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকটি জেলা সদর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, অ্যাম্বুলেন্সের একটা চাকা নষ্ট হলে সেই টাকা সরকারি দফতর থেকে আনতে আনতে চারটি চাকা নষ্ট হয়ে যায়। আমরা অ্যাম্বুলেন্স দিচ্ছি। নষ্ট হচ্ছে। এত তাড়াতাড়ি সেগুলো তো নষ্ট হওয়ার কথা না। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, এখন তো রাস্তাঘাটের কারণে অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার কথা না। গ্রামাঞ্চলে পর্যায়ক্রমে বাকি সব রাস্তাঘাটের উন্নয়ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ দেন, দ্বীপ ও হাওর অঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স দরকার সেই বিষয়ে যেন নজর দেওয়া হওয়া।
তিনি স্বাস্থ্য বিভাগকে নতুন ডাক্তারদের ট্রেনিং কারিকুলামের দিকে নজর দিতে নির্দেশ দেন। উপজেলা পর্যায়ে ডাক্তারদের আবাসিক সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বলেন।
চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করতে সরকারে উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই নেয়া হবে ৫ হাজার চিকিৎসক। এর সঙ্গে হাসপাতাল ৩০ হাজার কর্মচারী ও টেকনিশিয়ান নিয়োগের কাজ চলছে। ডাক্তার ও কর্মচারী ও টেকনিশিয়ান নিয়োগ হলে স্বাস্থ্যখাতে সেবা আরো যুগোপযোগী হবে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







