সহজলভ্য ফল আমড়ার যত উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশীয় ফলগুলোর মধ্যে পরিচিত একটি হলো আমড়া। এটি অত্যন্ত সুস্বাদুও। বর্ষা মৌসুমে এই ফল বেশি পাওয়া যায় আমাদের দেশে। এই ফলটিকে যেমন কাঁচা খাওয়া যায় তেমনই আবার নানা পদের খাবারও রান্না করা যায়। তবে সহজলভ্য বলে অনেকে আমরার গুরুত্ব বোঝেন না। যে কারণে বঞ্চিত হন অনেক পুষ্টি থেকে। প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও অন্যান্য উপকারী বৈশিষ্ট্য রয়েছে আমড়ায়। বলা হয়, আমরা আপেলের চেয়ে কম উপকারী নয়। চলুন জেনে নেই সহজলভ্য আমরার গুণাগুণ সম্পর্কে।
হজম ভালো রাখে
আমড়ায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। যে কারণে আমড়া খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে। যে কারণে সুস্থ থাকা সহজ হয়। কারণ হজম ভালো হলে তার ইতিবাচক প্রভাব পড়ে শরীরের সর্বত্রই।
মুখের রুচি বাড়ায়
অনেকেই আছেন যারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। পেটে ক্ষুধা থাকলেও মুখে রুচি না থাকার কারণে তারা তেমন কিছু খেতে পারেন না। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আমড়া। মুখে অরুচি হলে খেতে পারেন এই ফল। মরিচ আর কাসুন্দির সঙ্গে আমড়া মিশিয়ে খেলে মুখে রুচি ফিরে আসে খুব দ্রুত।
সর্দি-কাশি সারায়
আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। এছাড়া হঠাৎ ঠান্ডা লেগে কিংবা অ্যালার্জির কারণেও এমনটা হতে পারে। এই সমস্যা দূর করতে আমড়া খেতে পারেন। কারণ আমড়ায় থাকে প্রচুর ভিটামিন সি। তাই আমড়া খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুতই। সেইসঙ্গে এটি শরীরে রক্তস্বল্পতার সমস্যাও দূর করে।
উচ্চ রক্তচাপ ও হৃদরোগে উপকারী
যাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো জটিল অসুখের ভয় রয়েছে, তারাও নিশ্চিন্তে খেতে পারেন আমড়া। সুস্বাদ ও সহজলভ্য এই ফল খুব সহজে আপনাকে এ ধরনের অসুখ থেকে দূরে রাখবে। তবে আমড়া খালি পেটে কিংবা রাতের বেলা না খাওয়াই উত্তম।
হাড় ও দাঁত ভালো রাখে
আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে আমড়া। কারণ এতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম। যারা হাড় ও দাঁত নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে এই ফল। বর্তমানে অনেকেই এই সমস্যায় ভুগছেন, তাদের পাতে আমড়া থাকলে সুস্থ হবেন দ্রুতই।
হবু মায়ের জন্য উপকারী
গর্ভধারণের সময়ে অনেক হবু মায়ের টক স্বাদের খাবার খেতে ইচ্ছা করে। এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন আমড়া। কারণ আমড়ায় থাকা পর্যাপ্ত পুষ্টি উপাদান হবু মা ও অনাগত শিশুর জন্য উপকারী। তবে চিকিৎসকের কোনো ধরনের নিষেধ থাকলে এই ফল খাওয়া থেকে বিরত থাকবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







