সাংবাদিক হাবীব রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
সাংবাদিক হাবীবুর রহমান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানানো হয়। তিনি দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার। এছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শোক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার পর রাজধানীর হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীব রহমানকে। এরপর জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল আরোহী সাংবাদিক হাবীব রহমান দুর্ঘটনা কবলিত নাকি হত্যার শিকার তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। তার ব্যবহার করা মোটরসাইকেলটি প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এবং ময়নাতদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে বলে জানায় পুলিশ।
হাবীব রহমান সময়ের আলোতে আওয়ামী লীগ বিটে কর্মরত ছিলেন। তার সম্পূর্ণ নাম হাবীবুর রহমান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের মানুরা গ্রামের অধিবাসী হাবীব। তার বাবা প্যারা মিয়া পেশায় একজন কৃষক। তার মায়ের নাম পিয়ার জাহান। পরিবারে রয়েছে ১ ভাই ও ৩ বোন। হাবিব বাবা মায়ের বড় সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে ২০১৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে বেশ কিছু গণমাধ্যমে কাজ করেন তিনি।
শিক্ষা জীবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। পরবর্তীতে কর্মক্ষেত্রেও আওয়ামী লীগ বিটেই সাংবাদিকতার শুরু। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেশ কয়েকবার নির্বাচন করেন তিনি। প্রতিবারই বিজয়ী ছিলেন তিনি। প্রথম নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য এবং পরবর্তী নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন তিনি।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











