ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৩৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সাইক্লোনের আঘাতে মোজাম্বিকে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে সাইক্লোন ইদাই এর আঘাতে ৬০০ এরও বেশি মানুষ নিহত হওয়ার এক মাস যেতে না যেতেই সাইক্লোন কেনেথ আঘাত হানে দেশটিতে। জাতিসংঘের এক মুখপাত্র বুধবার জানায় যে, কেনেথের আঘাতে ৪১ জন নিহত হয়েছে। খবর জিনহুয়া।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কমোরোসেও সাইক্লোন কেনেথের আঘাতে কমপক্ষে সাতজন নিহত এবং ২ শতাধিকেরও বেশি আহত হন। মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে যে, মোজাম্বিকের ৩৭ হাজার ৭০০ বাড়ি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ১৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি খাবার ব্যবস্থা করেছে এবং মঙ্গলবার দুজন মেডিকসহ একটি দলকে ইবো জিলাতে মুতেমো আইল্যান্ডে জরুরি অবস্থা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য নিযুক্ত করা হয়। কমোরোসেও প্রায় ৮০ শতাংশ খামার এবং ৬০ শতাংশের বেশি ফসল ধ্বংস হয়ে গেছে এবং সাইক্লোন ৩ হাজার ৮০০টি বাড়ি ধ্বংস করে দিয়েছে।

-জেডসি