সাইবার হামলার শঙ্কায় ইসির সার্ভার বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সাইবার হামলার শঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।
এ বিষয় ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢোকা যায়নি। পরে তারা জানতে পারেন, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার ঘোষণা দিয়েছিল হ্যাকাররা। সেই হামলা থেকে নিরাপদ থাকার জন্যই সার্ভার বন্ধ রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্য ভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। যেন সেখানে কেউ প্রবেশ করতে না পারেন।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের শঙ্কা করে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই শঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে।
ইসি সূত্র আরও জানায়, পাশাপাশি সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এছাড়াও সাইবার নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব