সাঈদা খানম ও তাসমিমা হোসেনকে প্রেসক্লাবের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩২ পিএম, ৯ মার্চ ২০১৮ শুক্রবার
আন্তর্জাতিক নারী দিবসে এক মনমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনকে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেসক্লাব। সাংবাদিকতায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সাঈদা খানম নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। তাসমিমা হোসেন দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মনিু, উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সিনিয়র সহ-সভাপতি রোজী ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য রোজিনা ইসলাম, চ্যানেল আই’র পরিচালক কনা রেজা, ইয়ং চেম্বার অব কমার্স ইন্টারন্যাশনালের সভাপতি রাজু আলীম প্রমুখ।
অনুষ্ঠানে ‘নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সংবেদনশীলতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনু।
তিনি বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেছে। সাংবাদিকতা পেশাটি যেহেতু পারিবারিক, সামাজিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জের তাই ধৈর্য মনোবল ও সাহস, এই তিন গুণের সমন্বয়ে নারীদের থাকা উচিত।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারী দিবসে আমরা সকলে এখানে এক হতে চেষ্টা করেছি। আমি চাই প্রতিটি মেয়ে সফলতার শিখরে উঠুক। আমি আমার সাধ্যমত নারী সাংবাদিকদের সহযোগীতা করতে চেষ্টা করি। সকলের জন্য আমরা দ্বার উন্মুক্ত।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











