ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:৫৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সাঈদা মুনা যুক্তরাজ্যে নতুন হাইকমিশনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৩ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত সাঈদা মুনা তাসনিমকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মো. নাজমুল কাউনাইনের স্থলাভিষিক্ত হবেন।

 

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অণুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদা মুনা তাসনিমের এ নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।

 

পেশাদার কূটনীতিক সাঈদা তাসনিম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন সাঈদা।

 

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনকূটনীতি ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

ব্যক্তিগত জীবনে সাঈদা তিন সন্তানের জননী।