ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৭:১০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সাগর-রুনি হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপী) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা রহস্য নিয়ে র‍্যাব তদন্ত করছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে কেস র‍্যাবকে দেওয়া হইছে। পুলিশও সহায়তা করছে।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের হাজরাঘাট এলাকায় লৌহজং নদীর দুই পারে গড়ে উঠা এসপি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপী এসব কথা বলেন।

এ কে এম শহীদুল হক আরো বলেন, আমরা এখনো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের  রহস্যের সমাধান করতে পারি নাই। তাই এখনো মামলা তদন্তের নিষ্পত্তি করি নাই। আশা করছি, কোনো সময় কোনো তথ্যের ভিত্তিতে এই রহস্যের পথ সুগম হবে।

 

এর আগে এ কে এম শহীদুল হক এসপি পার্কের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম।

এই বিভাগের জনপ্রিয়