সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই ঝড়ের গতিপথ ভারতের ওড়িশা উপকূলের দিকে থাকার সম্ভাবনা বেশি।
আজ শুক্রবার আবহাওয়াবিদ ওমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দুই দিনের মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি পর্যায়ক্রমে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, সম্ভাব্য এই সিস্টেমের প্রভাবে বাংলাদেশে আগামী ২৩ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর স্পর্শ করেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে—রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- এ স প্তা হে র ছ ড়া : জী ব ন ও প্র কৃ তি
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ দেবেন
- হজ নিবন্ধনে কোটা পূরণ না হওয়ার শঙ্কা
- উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- আগামী ৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- সময়ের প্রবাহ: স্বস্তি ও শঙ্কার মাঝখানে বাংলাদেশ
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- ডিমে কিছুটা স্বস্তি, আটা-ময়দায় বাড়তি চাপ
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশের মেয়েরা
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- আগামী ৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
- উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
- ‘নৌকা’ স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, যুক্ত হলো ‘না’ ভোট
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ