সান্টা বুড়োর করোনা হয় না, ‘আশ্বাস’ হু-র
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার
সান্টা বুড়োর করোনা হয় না, ‘আশ্বাস’ হু-র
করোনা! অসুখটা বুড়ো মানুষদেরই বেশি কাবু করে ফেলে। তাই তাদের নিয়ে চিন্তা বেশি। কিন্তু বড়দিনের সময় আনন্দ-উদযাপন তো একজন বুড়োকে ছাড়া ফিকে। কিন্তু এবার কী করে উপহার নিয়ে আসবে সান্টা ক্লজ!
বড়দিন যত এগিয়ে আসছে বিশ্বের হাজারও শিশুর মনে এই ভয়টাই ভিড় জমিয়েছে। কেউ দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে— ‘সান্টাকে বলে দিও, ও যেন স্যানিটাইজার ব্যবহার করে।’ কেউ আবার সোজা সান্টাকেই চিঠি পাঠিয়েছে— ‘আমার দাদুকে বাড়ি থেকে বেরোতেই দেওয়া হয় না। তুমি কী করে অত দূর থেকে আসবে?’
এসবকল খুদেদের ভরসা জোগাতে এবার এগিয়ে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার হু-র অন্যতম শীর্ষকর্তা মারিয়া ভ্যান কারকোভ এক সংবাদ সম্মেলনে বলেন, সান্টা ক্লজের বয়স অনেক বেশি। তাই তাকে নিয়ে চিন্তা হবেই। তবে চিন্তার কিছু নেই। আমরা জানতে পেরেছি, করোনাভাইরাস সান্তাকে ছুঁতেই পারবে না।
সাম্প্রতিক একটি পরিসংখ্যান বলছে, দশ বছরের নিচে পাঁচটি শিশুর মধ্যে একজন বিশ্বাস করে, সত্যিই সান্টা ক্লজ বলে এমন কেউ রয়েছে, যে ২৪ ডিসেম্বর মাঝরাতে এসে তার জন্য উপহার রেখে যায়। আমেরিকায় করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, আমেরিকায় চার বছরের নিচে ৮৫ শতাংশ, ছয় বছরের নিচে ৬৫ শতাংশ এবং আট বছরের নিচে ২৫ শতাংশ শিশু সান্টা ক্লজে বিশ্বাস করে।
স্কুলে যাওয়া বন্ধ, বাইরে খোলাধুলও করতে বা বন্ধুর বাড়িতে যাওয়াতে যাওয়াও হচ্ছে না। অন্য শহরে থাকা দাদু-নানুর সঙ্গেও দেখা হয় না আর নিয়মিত। গত প্রায় এক বছর ধরে মহামারির এই আবহে প্রাপ্তবয়স্কদের মতো মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছে শিশুরাও।
সামনেই বড়দিন। অন্য বছরের থেকে এবারের ক্রিসমাস যে আলাদা, তা টের পাচ্ছে খুদেরাও। কিন্তু বড়দিনের সব থেকে প্রিয় রেওয়াজ, সান্টা বুড়োর উপহার, তা-ও কি বাদ পড়বে এবার?
শিশুদের মনে এই ভয় যে দানা বাঁধছে, তা টের পাওয়া যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। আদ্যন্ত বৈজ্ঞানিক এক সংস্থার এই ‘মিথ্যাচারণ’কে তাই সাদরে গ্রহণ করছেন মনোবিদেরা। সবাই এক বাক্যে বলছেন, দুশ্চিন্তায় দীর্ণ এই সময়ে ভরসা জোগাক একটু রূপকথা, নতুন বছরে সব কিছু পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে মাঝরাতে এসে হাজির হোক সান্তা বুড়ো।
(বিদেশী পত্রিকা অবলম্বনে)
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



