সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলে নতুন দুই মুখ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
যুব সাফ টুর্নামেন্টে দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। একবার অনূর্ধ্ব-১৮ এবং আরেকবার অনূর্ধ্ব-১৯। এবার ওই টুর্নামেন্টই হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পর্যায়ে। আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের এবারের আসর। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল ও ভুটান।
আসন্ন এই টুর্নামেন্টক সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। ঘোষিত এই দলে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন দুই ফুটবলার আফরোজা খাতুন ও আইরিন খাতুন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা।
কোচ গোলাম রব্বানী ছোটন এই দুই ফুটবলারকে দলে নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘গত নভেম্বর-ডিসেম্বর মাসে নারী ফুটবল লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দুজনকে দলে নেওয়া হয়েছে।’
লিগে নাসরিন স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন আইরিন এবং জামালপুর কাচারিপাড়া একাদশে আফরোজা। গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-২০-এর ২৩ জনের চূড়ান্ত দলে। তারা হলেন গোলরক্ষক রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, শাহসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও সোহাগি কিসকু।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করবে। এরপর সেরা দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনালে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল :
গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।
রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।
মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।
আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



