সাবিনাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২০ দল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও নেপাল অংশ নেবে।
ঘরের মাঠে এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এ জন্য সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী জাতীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের সিনিয়র মেয়েরা দু-তিনদিন আগে ক্যাম্পে ফিরেছে। এখন তো আর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের সময় নেই। তাই সিনিয়র দলের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’
সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। সাবিনা খাতুনদের জয়ের পথ ধরে নারী ফুটবলের এই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের।
এই প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক। আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।’
ম্যাচ দুটি কখন আয়োজিত হবে, সে প্রসঙ্গে নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে খেলবো। দিনক্ষণ এখনো ঠিক করিনি। তাছাড়া সিনিয়র দলের মেয়েরা তো মাত্র ক্যাম্পে যোগ দিয়েছে।’
প্রসঙ্গত, এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলা হবে। যেখানে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দেশ খেলবে ফাইনাল। বাংলাদেশ ৩ ফেব্রুয়ারি নেপাল, ৫ ফেব্রুয়ারি ভারত ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে ৭ ফেব্রুয়ারি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











