সাবেক এমপি তামান্না বুবলির জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার
তামান্না নুসরাত বুবলীর (৪৫)
রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা ব্যানারসহ অবৈধ মিছিল করার জন্য সমবেত হয়। কিছুক্ষণ পর আসামিরা মিছিল নিয়ে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়ে জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটায়।
এ ঘটনায় পরের দিন ২৫ সেপ্টম্বর সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেন পুলিশ। বুবলী এই মামলার এজাহারভুক্ত আসামি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




