ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৩৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৯ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।



তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।



রাতেই তাকে গুলশানের বাসভবনে নেয়া হয়েছে জানিয়ে মোতাহের বলেন, আজ রোববার সকাল ১০টায় তার শেষ কর্মস্থল ঢাকার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বানানী কবরস্থানে দাফন করা হবে।



আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার সাবেক অধ্যাপক এবং বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।