সাভারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
সাভারে পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এই ঘটনা ঘটান তিনি। ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের মালঞ্চ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে (৩৮) সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর (২৭) নাম জানায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, বরিশালের কোতোয়ালি থানার সদরপুর গ্রামের বাসিন্দা তারা। আহত ব্যক্তি সাভারের রাজ্জাক প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন।
জানা গেছে, মোবাইল ফোনের সিম হারানোয় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ২টার দিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অজ্ঞান করেন স্ত্রী। পরে ঘুমন্ত অবস্থায় তার পুরুষাঙ্গ কেটে দেন তিনি।
রাতেই তাদের চার বছরের মেয়েকে ঘুমে রেখে পালিয়ে যান ওই গৃহবধূ। পরে স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। সেই সঙ্গে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সাভার থানায় মামলা করেছেন। মামলায় গৃহবধূকে আসামি করা হয়েছে। পরে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ তরিকুল ইসলাম বিষয়টি ঘটনার সত্যতা নিশ্চিত করে
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত











