সামোয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুসহ ৫৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
সামোয়ায় হামে আক্রান্ত হয়ে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের সব স্কুল বন্ধ করে দেয়ার পাশাপাশি সেখানে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষের হামের টিকা নেয়া হয়েছে।
সামোয়ার সরকার সোমবার জানিয়েছে, মাত্র ২ সপ্তাহে মৃত্যুর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দুই লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ হাম আক্রান্ত হয়েছে।
সামোয়ার প্রধানমন্ত্রীর অফিসের প্রেস সেক্রেটারি নানাই লাভেইটিগা টুইলেটুফুগা আল জাজিরাকে বলেছেন, একরাতেই ৫ শিশুর মৃত্যু হয়েছে।
নানাই লাভেইটিগা বলেন, এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫০ জনের বয়স ১৫ বছরের কম। বাকিদের বয়স ১ বছরের কম। গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া, প্রায় দুই-তিন হাজার সরকারি কর্মচারী তাদের কাজ স্থগিত করে বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন।
উল্লেখ্য, বিশ্বজুড়েই হাম রোগের ঘটনা বাড়ছে। ধর্মীয় কারণ কিংবা ভয় বা অন্য কারণে অনেকেই হামের টিকা নেয়া থেকে বিরত থাকেন বলে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো দেশেও হাম রোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











