সারাদেশে আজ স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তীব্র তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার (২ মে) সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
যদিও শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করেনি। তবে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ আদেশ প্রতিপালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, আদালত যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছেন, আপাতত আদালতের এ আদেশই মানা হবে। হাইকোর্টের আদেশের কপি না পাওয়া এবং সেই আদেশের বিরুদ্ধে আপিল করার মতো সময় না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ইস্যুতে ‘নো কমেন্ট’ অবস্থানে থাকবে শিক্ষা মন্ত্রণালয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী বলেন, হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। সরকার যদি আপিল করেও সেই আপিলের শুনানি হয়ে রায় হতে হতে স্কুলের কর্মঘণ্টা শেষ হয়ে যাবে। তাই বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
এদিকে, রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। নোটিশ দিয়ে তা শিক্ষার্থী-অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ বলেন, বৃহস্পতিবার স্কুল খোলা রাখা না রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাইনি আমরা। তাই হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

