ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৩:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ মঙ্গলবার  বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

এদিকে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে আজ সকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লোকাল-মেইল-কমিউটার ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হয়েছে।