সারাদেশে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
ফাইল ছবি
গতকাল সোমবার রাত ১২টা থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ঘোষণা দিয়েছিল গণপরিবহন চলাচলে সীমিত করা হবে। তারই আওতায় রেলওয়ে কর্তৃপক্ষ এই উদ্যোগ নিলো।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘গতকাল সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন বন্ধ করা হয়েছে। এরপর আন্তঃনগর ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।‘
কার্যকরের লক্ষ্যে ইতিমধ্যে ট্রেনের সব ধরনের টিকিট বিক্রি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। রেলের পরিচালক (পরিচালন) মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিকেলে সরকারি ছুটি ঘোষণার পর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক রেল চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বলা হয়, যে কাজের জন্য ছুটি, সেটা ব্যাহত হচ্ছে। এরপরই রেলওয়ে কর্তৃপক্ষ কোনো রকম লিখিত নির্দেশ ছাড়া, দেশের মূল স্টেশনগুলোর নিয়ন্ত্রণকক্ষে ফোন করে রেল চলাচল বন্ধের নির্দেশ দেয়।
২৬ মার্চ থেকে থেকে স্বল্প পরিসরে ব্যাংকিং সুবিধা ছাড়া সারা দেশে সবকিছুই সরকারি-বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সশস্ত্র বাহিনী নামছে। একইসঙ্গে গণপরিবহন চলাচলও সীমিত থাকবে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










