ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২১:০৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে স্পিকার শ্রীলঙ্কা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১০ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন। সোমবার তিনি ঢাকা ত্যাগ করেন।

কলম্বোয় “অষ্টম কনফারেন্স অব দ্য অ্যাসোসিয়েশন অব সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্স” শীর্ষক সম্মেলনে যোগদান করবেন তিনি। তিনদিনব্যাপী এই সম্মেলন আগামী ৪ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের আরো আছেন, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস, সৈয়দা সায়রা মহসীন ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

সফরকালে স্পিকার সার্কভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। আগামী ৬ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

 

এই বিভাগের জনপ্রিয়