সাড়ে ৪ মাসে সবচেয়ে কম সংক্রমণ দেখল বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কার্যক্রমের সুফল দেখছে বিশ্ব। কমতে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সোমবার সবচেয়ে কম সংক্রমণ দেখল বিশ্ব।
এদিন বিশ্ব তিন মাসের বেশি সময়ের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যুও দেখেছে।
ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে যা ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৩ জন যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ৬ হাজার ২৩৩ জন মারা যান।
গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হন যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়।
গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মারা যান। তবে ফের করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী হয়। গত দুই দিন ফের কমে আসে করোনায় মৃত্যু।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ৭শ’র বেশি।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন সাড়ে ৯শ’র বেশি। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ২শ’র বেশি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










