সিএনজিচালিত গাড়িতে স্টিকার না লাগালে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়ায় ৮ নভেম্বর থেকে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। একই সঙ্গে, সিএনজিচালিত পরিবহন এই বর্ধিত ভাড়ার আওতামুক্ত বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাস চালক-মালিকরা এ নির্দেশনা মানেননি। গত দুইদিনে সব ধরনের পরিবহনেই বর্ধিত ভাড়া আদায় করার খবর পাওয়া গেছে। বিআরটিএ’র অভিযানেও মিলেছে এর সত্যতা।
এছাড়া, সড়কে কোনটা সিএনজিচালিত পরিবহন, কোনটা ডিজেলচালিত, যাত্রীরা চিনবেন কীভাবে, এমন প্রশ্নও উঠেছে। এ সমস্যার সমাধান করেছে বিআরটিএ। তারা চেনার সুবিধার্থে সিএনজিচালিত পরিবহনে স্টিকার লাগানোর নির্দেশনা দিয়েছে। সড়ক পরিবহন মালিকদের দেওয়া ওই নির্দেশনায় সংস্থাটি বলেছে, স্টিকার না লাগালে বিআরটিএ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, সিএনজিচালিত পরিবহনে স্টিকার লাগাতে আমরা মালিকদের চিঠি দিয়ে দিয়েছি। স্টিকার না লাগালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ৮ নভেম্বর বিআরটিএ ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২২০টি গাড়ি মনিটরিং করেছে। এর মধ্যে ৫৯টি সিএনজিচালিত পরিবহন ছিল। ডিজেলচালিত ৩৮টি গাড়ি ও ২৯টি সিএনজিচালিত গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে। ওইদিন মোট আদায় করা জরিমানার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ১০০ টাকা।
প্রতিদিনিই সড়কে বিআরটিএ’র এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











