সিডনিতে লকডাউনবিরোধীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ার সিডনি সহ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি শহরে হাজার হাজার মানুষ লকডাউনবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সিডনিতে শনিবার মাস্ক না পরেই বিক্ষোভকারীরা ভিক্টোরিয়া পার্ক থেকে টাউন হলের দিকে অগ্রসর হয়। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল ‘স্বাধীনতা’ ও ‘সত্য’। খবর- আল জাজিরা।
বিক্ষোভকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এটি অননুমোদিত প্রতিবাদ কর্মসূচি। এই বিক্ষোভ থেকে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, তারা বাকস্বাধীনতার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকার করে। কিন্তু স্বাস্থ্যবিধি ভঙ্গ করে এই বিক্ষোভ করা হচ্ছে।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘নিউ সাউথ ওয়েলস পুলিশের অগ্রাধিকার হচ্ছে, বৃহৎ সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষা করা।’
অস্ট্রেলিয়ায়, বিশেষ করে সিডনিতে কোভিড-১৯ এর প্রকোপ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। গত চার সপ্তাহ ধরে সিডনিতে লকডাউন চলছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করি। কিন্তু বর্তমানে আমরা মহামারি মোকাবেলা করছি।’
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










