সিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে স্থানীয় সময় সোমবার পদত্যাগ করেছেন। ২০ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে দুই দিন আগেই তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।
তিনি সানফ্রানসিসকো ক্রনিকেল পত্রিকায় এক উপ-সম্পাদকীয়তে লিখেছেন, ‘এখানেই বিদায় নয়। শপথ নেয়ার প্রস্তুতি নিতে আজ আমি সিনেট থেকে পদত্যাগ করছি।’
হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। এর ফলে দীর্ঘ ছয় বছর আবারও ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে। কমলা আরও লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সিনেট থেকে পদত্যাগ করছি। কিন্তু এটা শেষ নয়, এটা শুরু।’
সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন।
-জেডসি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি