ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১২:৩৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

সিনেটর পদ ছাড়ছেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিনেট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার দুই দিন আগে সোমবার (১৮ জানুয়ারি) তিনি পদত্যাগ করছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউজম জানান, কমলা হ্যারিসের মেয়াদে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকস প্যাডিলা। তিনিই হবেন ক্যালিফোর্নিয়ায় প্রথম লাতিন সিনেটর।

২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হ্যারিস। দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

-জেডসি